খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন, ১৪৩৩

গণহত্যার বিচারে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: সালাহউদ্দিন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গণহত্যার বিচারে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: সালাহউদ্দিন

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ ঢাকা-৬ আসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) চালু আছে, চালু থাকবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। প্রত্যেক খুনির বিচার করা হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে এবং মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রত্যেকের বিচার করা হবে। গত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন এবং যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

বিগত সরকার বিনা ভোটে গণতন্ত্রকে ‘সিস্টেমেটিক্যালি হত্যা করেছে’ দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পর দেশের মানুষ সবচেয়ে বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট বাহিনী ও রাজনৈতিক শক্তিকে ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পতিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে নিয়মিত জুম মিটিং করছেন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। ‘আমরা চাই তিনি দেশে ফিরুন এবং বিচারের মুখোমুখি হোন।’

শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলেও জানান তিনি। তাঁর দাবি, দেশে তাদের বিচার হয়েছে। প্রয়োজনে আপিলের সুযোগ চাইলে সেই সুযোগ দেওয়া হবে এবং সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

বিরোধী দলের এক দফা আন্দোলনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের বয়স মাত্র সাত মাস। এত অল্প সময়ের মধ্যে কী এমন ব্যর্থতা দেখা গেল যে সরকারের বিরুদ্ধে লং মার্চের ঘোষণা দিতে হলো—সে প্রশ্নও রয়েছে।

তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য সরকার সবাইকে আহ্বান জানিয়েছে। কিন্তু তারা সেখানে অংশ না নিয়ে রাস্তায় নেমেছে। এ বিষয়েও জনগণকে ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি দেশের স্থিতিশীলতা রক্ষা, গণতন্ত্র সুসংহত এবং সাংবিধানিক পরিবর্তন আনতে চায় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে যাতে দেশে কোনো ধরনের স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শাসনের উত্থান না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও দাম কমানো হবে। এটি সরকারের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন তিনি।

গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক /যোগফল. কম

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আলোর মিছিলে নবাগত মুখ

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি

মোঃ হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ সভাপতি মাহমুদুল হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান। 

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা ও সমাপনী বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। আরো উপস্থিত ছিলেন পিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি আইসিটি প্রশিক্ষণ এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শত শত নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক নানা পরামর্শের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছবিতে গ্রেফতার ছাত্রদল নেতা

সাইফুল ইসলাম |গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা নামে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার জোনাসুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তার হওয়া জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে এবং কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা দায়েরের পর রবিবার দুপুরে জুয়েল রানাকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে বিচারকের নির্দেশে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক